লিলুয়ায় কারখানায় আগুন - The News Lion

লিলুয়ায় কারখানায় আগুন




দি নিউজ লায়ন ;   হাওড়ার লিলুয়ার কুন্দন লেনে একটি লোহার কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


এদিন দুপুর ১২-২৫ মিনিট নাগাদ লিলুয়ার কুন্দন লেনে ঘটনাটি ঘটে। জানা গেছে, ভার্নিস অয়েল মজুত ছিল সেখানে। তবে, কি কারনে এই অগ্নিকান্ড তা জানা যায়নি। হিট চেম্বার থেকেই এই অগ্নিকান্ড হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। ওই কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.